×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৫৩ বার পঠিত
মোঃ জসীম মিয়া, মাদারীপুর :
মাদারীপুর জেলা শহর এখন সিসি ক্যামেরার আওতায়। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে সিসি ক্যামেরার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মারুফুর রশীদ খান। এ সময় ২৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয় শহরের গুরুত্বপূর্ণ স্থানে। 

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও শহর সিসি ক্যামেরা স্থাপনা কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরে আলম বাবু চৌধুরী, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও শহর সিসি ক্যামেরা স্থাপনা কমিটির সদস্য সচিব বাবুল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

এ সময়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, মাদারীপুর জেলা শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখতেই এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২৬০টি গুরুত্বপূর্ণ স্থানে এ সিসি ক্যামেরা বসানো হয়েছে। এতে করে যে কোনও অপরাধ প্রবণতা হ্রাস পাবে। অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে বিভিন্নস্থানে আরও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। 

মাদারীপুর জেলা পুলিশ ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat