×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৪-০৩-১২
  • ১২২৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দইর ইউনিয়নে চলছে তিন ফসলি কৃষি  জমির মাটি কেটে ২৫ থেকে ৩০ ফুট গভীর ডোবা বানানোর  প্রতিযোগিতা । 

সরজমিনে গিয়ে জানা যায়, সিংগাইর উপজেলার,চান্দইর ইউনিয়নের  মাঝবিলের চকে রিফাইতপুর মৌজায় সরকারি আইন অমান্য করে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, রাত হলেই শুরু হয়ে যায়, তিন ফসলী কৃষি জমির মাটি কাটার প্রতিযোগিতা ।  নিষিদ্ধ  এক্সাভেটর ( ভেকু) দিয়ে তিন ফসলী কৃষি জমির মাটি কেটে  গভীর খাদ করার প্রতিযোগিতায় নেমেছেন,  মাটি ব্যবসায়ী, মালেক সহ অজ্ঞাত বেশ কয়েকজন ।তিন ফসলী কৃষিজমির মাটি কাটার ফলে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০৪১ সালের ভিশন এবং মিশন বাস্তবায়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন মাটি ব্যবসায়ীরা।এছাড়া  চান্দইর ইউনিয়নের  গ্রামীণ রাস্তাঘাট দিয়ে ২৫ থেকে ৩০ টি দশ চাকার অবৈধ ড্রাম ট্রাক দিয়ে মাটি পাচারের ফলে, গ্রামীণ রাস্তাঘাট ভেংগে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে।তিন ফসলি কৃষি জমির মাটি যেখানে কাটছেন, তার পাশেই ইরিগেশনের প্রজেক্ট চলছে, ইরিগেশনের প্রজেক্ট মালিক, ইরিগেশনের কৃষক কৃষাণীরা বলেন, তিন ফসলী কৃষিজমির মাটি কাটার ফলে, রোপনকৃত ইরিগেশনের জমিতে সারযুক্ত পানি চলে যাচ্ছে গভীর ডোবায়, যার ফলে ইরিগেশন এর মালিক ও কৃষক কৃষাণীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।কিন্তু ভয়ে মুখ খুলতে  ও প্রশাসনের নিকট অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না। সাংবাদিকরা  নিউজ করে নিরাপত্তাহীনতায়,ও বিভিন্ন অপপ্রচারের  শিকার হচ্ছেন।শুধু তাই নয় তিন ফসলী কৃষি জমির মাটি কাটার নিউজ করার ফলে,মাটি ব্যবসায়ীরা যেকোনো সময় , সুযোগ পেলেই তিন ফসলী কৃষিজমির মাটি কাটার নিউজ সংশ্লিষ্ট  সাংবাদিকদের হত্যা করে, লাস গুম করে ফেলবে বলে জানা যায় ।    

এ বিষয়ে কথা বলার জন্য  একাধিকবার মালেক কে  ফোন করেও পাওয়া যায়নি।মাটি ব্যবসায়ীরা বলেন,আমার তিন ফসলি কৃষি জমির  মাটি আমি কাটছি। চান্দইর ইউনিয়ন ভূমি সহকারী বলেন, রাতে মাটি কাটলে আমাদের কি করার থাকে। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।সিংগাইর ইউএনও এবং এসিল্যান্ডকে তিন ফসলী কৃষি জমির মাটি কাটার বিষয়ে জানানোর জন্য ফোন করলে, ফোন রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat