×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ২৪ বার পঠিত
কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সদর দক্ষিণে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এ তথ্য নিশ্চিত করেছেন।  

মৃত জিহাদুল ইসলাম যশোর জেলার বাসিন্দা। তিনি হেকেম বাংলাদেশ নামের একটি ওষুধ কম্পানিতে কর্মরত ছিলেন। জিহাদুল কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে দায়িত্ব পালন করতেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিহাদুল ইসলাম মোটরসাইকেলযোগে দুপুর ১২টার দিকে পিপুলিয়ার বাজারের দিকে যাচ্ছেন। এ সময় রতনপুর রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat