×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ১৮১ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
বাংলাদেশ পল্রী উন্নয়ন বোর্ডের ইরেসপো প্রকল্পের কয়রার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের অনিয়মের বিরুদ্ধে শাস্তি ও বদলির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

১২ ডিসেম্বর বৃহস্পতিবা বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার বিভিন্ন পল্লী উন্নয়ন মহিলা সমিতি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত ইরেসপো প্রকল্পের বিভিন্ন সদস্যদের সঞ্চয় উত্তোলন এবং ঋন বিতরনের ক্ষেত্রে হয়রানীমুলক আচারন করে থাকেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন। সমিতির  ঋনের টাকা পাশ করানোর জন্য  তিনি অর্থ আদায় করে থাকেন। এ ছাড়া তার কথা না শুনলে ঋনের টাকা দেওয়া হয় না। এমনকি তিনি সব সময় সদস্যদের সাথে খারাপ আচারন করে থাকেন। তার বিরুদ্ধে রয়েছে  নানাবিধ অভিযোগ। যে কারনে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বদলি সহ শাস্তির দাবি জানাই। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন মহিলা সমিতির পক্ষে নারী নেত্রী শামছুন্নাহার বেগম, রেশমা খাতুন, পলি রানী মন্ডল, ছায়রা খাতুন, মুসলিমা আক্তার, হালিমা খাতুন, ছালমা আক্তার, সুফিয়া খাতুন প্রমুখ। অভিযোগের ব্যাপারে সহকারি পল্রী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat