×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২৩০ বার পঠিত
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আজ উত্তরের বিভাগীয় নগরী রংপুরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি এবং রংপুরের পূত্রবধূ শেখ হাসিনা। জনসভায় রংপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

এদিকে রংপুর জিলা স্কুলের মাঠে দুপুর ২টায় অনুষ্ঠেয় রংপুর বিভাগীয় জনসভায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছাবেন এবং বিকাল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে বিভাগীয় নগরী রংপুর ত্যাগ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী জনসভা কেন্দ্র করে নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ।

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রংপুর বিভাগজুড়ে বিশেষ করে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এর আগে মঙ্গলবার রংপুরে আসেন দলটির সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে তিনি জনসভাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ জনসভা করতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গ নিয়ে তার স্বপ্নের গল্প উন্মোচন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দুই শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। এমনকি বিভাগীয় নগরীর অলিগলি ও রাজপথ একইভাবে সাজানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat