×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ৭৭ বার পঠিত

আবু হাসান আপন, নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নবাসীর আয়োজনে বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু একনেকে পক্রিয়াধীন অবস্থায়, একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নবীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।


মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, তাজুল ইসলাম মনা মিয়া, মতি মেম্বার, বিল্লাল মেম্বার, মোঃ ফারুক, মফিজ মেম্বার, লোকমান ডাক্তার, মোবারক হোসেন। এছাড়াও পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।


এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর একটি সেতুর অভাবে পূর্ব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় স্বপ্নের সেতুটি একনেকে পক্রিয়াধীন অবস্থায়, কথিত আহাম্মদ হাসপাতাল গংদের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে সেতুটি বাস্তবায়নে বাধাঁ হয়ে দাড়িয়েছেন। বক্তারা আহাম্মদ হাসপাতাল গংরা সেতুটি বাস্তবায়নে ভবিষ্যতে কোন প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোরভাবে দমন করবেন বলেও মানববন্ধনে জানান।


এদিকে মানববন্ধন শেষে নবীনগর লঞ্চঘাট থেকে আহাম্মদ সিটিতে যাতায়াতকারী ফেরিটি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত আরো ৪-৫ জন মিলে ফেরির ড্রাইভারকে মারধর করে ফেরিটি নিয়ে যাওয়ার অভিযোগে নবীনগর থানায় অভিযোগ করেছেন আহাম্মদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহাম্মদ।


এব্যাপারে তিনি বলেন, আমার প্রতিষ্ঠান বা আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তাদের সেতুর সাথে আমাদের সেতুর কোন সম্পর্ক নেই, দুইটাই আলাদা প্রজেক্ট। তারা মিথ্যা অভিযোগ করে আজকে মানববন্ধন করছে এবং মানববন্ধন শেষে আমার লোকজনকে আহত করে আমার ফেরিটি নিয়ে গেছে। এব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি।


এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ফেরিটি নদীর মধ্যেই আছে। আমার কাছে মনে হলো মূলত এখানে নদীর উপর একটি সেতু নির্মান নিয়ে সমস্যাটা। আশা করছি সমাধান হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat