×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৭
  • ১২০ বার পঠিত
ওসমান গনি 
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে বাল্কহেড থেকে পড়ে এক নৌ শ্রমিক নিখোঁজ হয়েছে।

নিখোঁজ নৌ শ্রমিকের নাম স্বপন মিয়া (৩৩)। সে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। সে এমভি আল্লাহ ভরসা-৪ নামে একটি বাল্কহেডে সুকানি হিসেবে কাজ করত।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বালুয়াকান্দি তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি বাল্কহেড নোঙর করা ছিল। স্বপন যে বাল্কহেডে কাজ করত সেটি নদীর তীর থেকে কিছুটা দূরে ছিল। অন্য একটি বাল্কহেডের ওপর দিয়ে সেখানে যেতে হতো। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্বপন অন্য একটি বাল্কহেড থেকে লাফ দিয়ে তার বাল্কহেড যাবার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পরও পাওয়া না যাওয়ায় বিষয়টি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

বিষয়টি সম্পর্কে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মইন উদ্দিন বলেন, নিখোঁজ নৌ শ্রমিকের সন্ধানে শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছি আমরা। এখনো পর্যন্ত তার কোন হাদিস পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat