×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৭
  • ১১৯ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫ টায় উপজেলার কাঁচপুরে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।  মৃতরা হলেন: গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), কাকলির ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩)।

জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনে একটি দ্রুত গতির বাসের সঙ্গে উল্টোপথে আসা ব্যাটারি চালিত অটো রিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উক্ত অটোতে থাকা মা-ছেলে দু'জন যাত্রী ও অটো চালকের মৃত্যু হয়। কাঁচপুর হাইওয়ে ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, আমরা মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করতে পারলেও ঘাতক চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat