×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ৭৮ বার পঠিত

আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে চ্যানেল এস এবং দৈনিক জবাবদিহি পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরাম সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করা ও দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা ও তালতলী প্রেসক্লাবের সদস্য মাও. মো. ইউসুফ আলীর উপরে নৃশংস সন্ত্রাসী হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মংচিন থান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালতলী টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার (১ ফেব্রুয়ারী ২০২৫) রাত ৮ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে এবং গত শুক্রবার (৩১ জানুয়ারী ২০২৫) উপজেলার শালিকখালী ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলীসহ তিন জন সাংবাদিক। এসময় পুলিশের সামনে সাংবাদিকদের উপর ভূমিদস্যু আ. সত্তারের নেতৃত্বে নৃশংস হামলা চালায় কয়েকজন সন্ত্রাসী। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এসব হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক দের উপর হামলা চলছে হয়রানি মূলক মামলা হচ্ছে  । এসব হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। অতিদ্রুত এসব মামলা থেকে অব্যাহতি দেওয়া, নাহলে দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে কঠোর হুশিয়ারী দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat