×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১৩১ বার পঠিত
মোঃ নাজিম আহমেদ( রানা )
জেলা প্রতিনিধি

দ্বিতীয় দিনের মতো গাইবান্ধা জেনারেল হাসপাতালের উন্নয়নে ৭ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হাসপাতালের মূল ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি চলে বিকেল ৫টা পর্যন্ত।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ফিহাদুর রহমান দিবস, অতনু সাহাসহ আরও অনেকে বলেন ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ধীরে ধীরে সর্বসাধারণকে সংগঠিত করছি। এর মধ্যে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখলে আগামীতে আরও কঠোর আন্দোলনে যাবো আমরা।
ছাত্র-জনতার দাবিগুলো হচ্ছে- ১. ব্যর্থ তত্ত্বাবধায়ককে অপসারণ করতে হবে। ২. ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ জনবল নিয়োগ সুনিশ্চিত করতে হবে। ৩. ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। ৪. রোগীর খাবারের গুণগত মান নিশ্চিত করতে হবে। ৫. বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠুবিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি জারি রাখতে হবে। ৬. অসাধু সিন্ডিকেট এবং দালালদের দৌরাত্ম্য দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ৭. ১০ টি আইসিইউ শয্যা স্থাপন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat