×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ১০৬ বার পঠিত
উপজেলা প্রতিনিধি;  (কলাপাড়া) পটুয়াখালী
"ডা: লেলিন হটাও, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাচাও" এমন দাবী নিয়ে পটুয়াখালীর কলাপাড়া মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন করা হয়।
 
এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, স্থপতি ইয়াকুব খান, ভুক্তভোগী খোকন হাওলাদার, ছাত্র প্রতিনিধি আল ইমরান, মাশরাফি কামাল শাফি প্রমুখ। 

বক্তারা বলেন, ১৪ বছর  ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিনত করেছেন। একাধিক ল্যাব করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগীকে দুই ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। তার ভূল চিকিৎসায় বেশ কয়েকজন রোগী প্রান হারিয়েছে। আংগহানিসহ শারীরক যন্ত্রনা পোহাতে হচ্ছে অনেক রোগীকে। নানাভাবে বিতর্কিত এই চিকিৎসককে পদোন্নতি দিয়ে একই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। 

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন। মানববন্ধন সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

এবিষয়ে কথা বলার জন্য হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে গিয়ে পাওয়া যায়নি ডা: লেলিনকে। একাধিকবার মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat