×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ১০২ বার পঠিত
মোঃ মাসুম আলম ;কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

১২ ফেব্রুয়ারী (বুধবার) সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে এই অনুষ্ঠান হয়। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ডেভিল হান্ট” অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি তবে আস্তে আস্তে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।

এসময় আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনে আনসার‌ সদস্যদের যৌক্তিক দাবি গুলো গুরুত্ব দিয়ে মানা হবে তবে তাদের অযৌক্তিক কোন দাবি মেনে নেয়া হবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা, এর আগে আনসার ও ভিডিপি একাডেমীতে দরবার হলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের ক্রান্তিকালে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে এ বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। 

অনুষ্ঠানে আমন্ত্রিত সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী, সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশ অনুষ্ঠানে বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, বর্তমান উল্লেখযোগ্য কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার বক্তব্যে বলেন, 
দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ১৬টি আনসার ব্যাটালিয়ন, সেনা বাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য এবং ১৩ হাজার হিল আনসার ও হিল ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন এবং শিল্প-প্রতিষ্ঠানে বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমানে ৫১ হাজার ৬৬৭ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৫ হাজার ৭৫৭টি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। 

যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে বাহিনীর অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায়, সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নীতিমালা ও বিধিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভালো কাজের স্বীকৃতির জন্য ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাদের আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়। আলোচনা শেষে তিনি কুটির শিল্প প্রদর্শনী ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat