×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ১৪৭ বার পঠিত

 মামুন ময়মনসিংহ প্রতিনিধি

কোতোয়ালী থানার আইনসৃংঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকাতেই ছুটে চলেছেন ওসি সফিকুল ইসলাম খান সহ পুলিশ সদস্যরা। কোতোয়ালি থানার প্রতিটি এলাকার দুই পক্ষের দ্বন্দ মিটাতে বিভিন্ন ভাবে তিনি সাধারণ মানুষকে সচেতন করেছেন। এখন কোতোয়ালি থানার প্রতিটি এলাকার সাধারণ মানুষ ওসি সফিকুল ইসলামের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। থানা সূত্রে জানা যায়, ওসি সফিকুল ইসলাম খান এই থানায় যোগদান করার পর থেকেই এই থানার আগে চিত্র তিনি পাল্টে দিয়েছেন, থানাকে বানিয়েছেন জনগণের ভরসাস্থল। যোগদানের পর থেকেই কোতোয়ালি থানার আইনসৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত করেছেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ সকল অপরাধ নিষ্ক্রিয়ভাবে দমন করতে সফল হয়েছেন। থানায় আগত সেবা গ্রহিতাদের চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করান তিনি। সাধারণ ডায়েরি বা অভিযোগ কোন কিছু করতেই আর টাকা লাগে না। ডায়েরি ও অভিযোগ লেখার জন্য রাখা হয়েছে একজন পুুলিশ সদস্য রাইটারকে। যে কোন ঘটনায় নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ওসি। উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন সেবা গ্রহিতার সাথে কথা বললে তারা জানান, যে কোন অভিযোগ নিয়ে গেলে তৎক্ষনাৎ সেটির কার্যক্রম শুরু করে দেন ওসি। তাছাড়াও তার অফিসে ঢুকতে কারো অনুমতি লাগে না। অফিসে যে কোন সমস্যা নিয়ে গেলেই ওসি নিজ দায়িত্বে পর্যবেক্ষন করেন এবং বিভিন্ন ভাবে আপ্যায়ন করে থাকেন। পুলিশের এমন ব্যবহার সকল সময় থাকলে আইনসৃঙ্খলার কোন অবনতি হবে না বলেও অনেকে জানান। তিনি যোগদানের পর থেকে এ এলাকার জনগণের কাছে পুলিশ অফিসার নয়, বরং সেবক ও বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন। বিপদে আপদে পুলিশি সেবা দিয়ে সাধারণ মানুষের মন কেড়েছেন তিনি। ময়মনসিংহ জেলার মধ্যে অপরাধ প্রবণ ও ব্যস্ততম থানা কোতোয়ালি মডেল থানা কিছু চাঞ্চল্যকর মামলার মোটিভ উদঘাটনসহ বিরোধপূর্ণ ঝামেলা গুলোর সুষ্ঠু সমাধান দিয়েছেন। সর্বস্তরের মানুষের কাছে জনবান্ধন পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে কোতোয়ালী এলাকাতে জনপ্রিয়তা অর্জন করেছেন ওসি সফিকুল ইসলাম খান। কোতোয়ালি মডেল থানাকে দালালমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat