×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ১১৯ বার পঠিত

মোঃ মাসুম আলম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের যুগীরচালা (রহমত ১নং গেইট সংলগ্ন) নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়। 

শীতের শেষে বাঙালির প্রানের উৎসব এই পিঠা উৎসবের আয়োজন করেন স্কুলের প্রতিষ্ঠিতা পরিচালক মোঃ ফরহাদ হোসেন। এই আয়োজনে অংশগ্রহণ করেন অত্র স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুল ২০০৮ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে অত্র এলাকার শিক্ষার বিকাশ ঘটেছে ব্যাপক পরিসরে, সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণে একধাপ এগিয়ে নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুল, এরই ধারাবাহিকতায় নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুল আয়োজন করে এবারের পিঠা উৎসব। 

পিঠা উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের শতাধিক পদের মজাদার লোভনীয় পিঠার সমাহার ঘটান স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। 
অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা স্বল্প মূল্যে স্বাদ নেন দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের পিঠার। বিশেষ করে ফুল পিঠা, পাটিসাপটা, চিতই, কুমড়ো পুলি, মনপুরা, হৃদয়হরন, পুলিপিঠা, সংসার পিঠা, তেলের পিঠা, শিউলি, আইলা কেশি, নারিকেল পুলি, কদমফুলি, মাংসপুলি, বাদাম পিঠা, চকলেটবার, পাক্কন পিঠা, বিবিখানা, ডালের পিঠা, জামাইপিঠা, চিনির গোলাপ, দুধকুলি, শাপলাপিঠা, নকশী পিঠা সহ বাহারি নামের বাহারি নকশার দেশীয় পিঠা। নবীরন্নেছা মেমোরিয়াল পাবলিক স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এই জমজমাট উৎসবের সমাপ্তি ঘোষণা করেন স্কুলের প্রতিষ্ঠিতা পরিচালক মোঃ ফরহাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat