×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ৮৫ বার পঠিত
এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ গড়নের মানবিকতায় গড়ে তুলতে হবে। বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে দেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ তৈরী করে দেয়। ফলে তাদের চিন্তা, মনন, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে বস্তুনিষ্ঠ সুমধুর বক্তা হিসাবে খ্যাতি অর্জনের পথ সুগম হয়।

প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি  প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসাবে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন ও প্রজেক্ট অফিসার রুকুনুজ্জামান দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat