মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাত ১২:০১ মিনিটে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি রাঙ্গামাটি পার্বত্য জেলা।
অবস্থানঃ কেংড়াছড়ি বাজার স্মৃতিসৌধ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কবির হোসেন - এক বাণীতে মহান শহীদদের রূহের মাগফিরাত কামনা করে, এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে বলেন, মহান শহীদদের বাংলাদেশ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার অবিনাশী দর্শন। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বৈরাচারী অগণতান্ত্রিক শক্তির থাবা থেকে মুক্তি হই এবং গণতন্ত্র ফিরে পাই ।
তিনি আরো বলেন- ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার রোগমুক্তি কামনা করে এবং গণতন্ত্র মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ফিরিয়ে আনা এবং মানুষের হারানো মৌলিক ও মানবাধিকার পুনরুদ্ধার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শহীদদের স্মরণে উপস্থিত ছিলেনঃ ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির- সভাপতিঃ মো: কবির হোসেন , সহ-সভাপতিঃ মো: আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদকঃ মো: গোলাম মোস্তফা, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন যুবদল সহ-সভাপতিঃ মো: ছগির হোসেন, সাধারণ সম্পাদকঃ মো: মোবারেক খাঁ সাংগঠনিক সম্পাদকঃ মো: নিজাম উদ্দিন, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদকঃ মো: আল আমিন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মো: হাসেম পিসি, সাংগঠনিক সম্পাদক - মো: সেলিম সরদার, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদকঃ মো: শাহ আলম,
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ।
কর্মসূচি: মহান শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ইং উপলক্ষে ভোর ৬:০০ ঘটিকার সময় জাতীয় পতাকা ও দলের দলীয় পতাকা উত্তোলন করা হয়। আজ (শুক্রবার ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং কেংড়াছরি বিএনপি , বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
বাংলাদেশ সময়: ১২:০১ মিনিট , ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ইং।