×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ৯২ বার পঠিত

পরিতোষ বড়ুয়া রানা, চট্টগ্রাম: 


চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবার নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৪ জন গুণী ব্যক্তিকে একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান করতে যাচ্ছে। এই তালিকায় রয়েছেন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিরা।

আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৪টায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা মঞ্চে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হবে।

**একুশে স্মারক সম্মাননা পদক প্রাপ্তরা:**
১. ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)
২. সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া
3. চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস
4. মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী
5. সমাজসেবায় লায়ন কামরুন মালেক
6. সংগীতে নকিব খান
7. সাংবাদিকতায় জাহেদুল করিম কচি
8. ক্রীড়ায় তামিম ইকবাল খান

**সাহিত্য পুরস্কার প্রাপ্তরা:**
১. কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)
২. প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান
৩. শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম
৪. শিশু-চিকিৎসাসাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী
৫. কবিতায় জিললুর রহমান
৬. অনুবাদে ফারজানা রহমান শিমু

চসিকের এই সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রতি বছর একুশে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করে চসিক এই সম্মাননা প্রদান করে থাকে। এবারের পুরস্কারপ্রাপ্তরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা আগামীতেও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat