×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৯০ বার পঠিত
 কালিগঞ্জ প্রতিনিধি,শ্যামল কুমার মন্ডল

 সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পথ থেকে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ বেলা ঠিক ১০টায় এস এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শুরু হয়।
 বিদায় অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন সম আরশাদ আলী ( ইউপি সদস্য ৭ নাম্বার তারালি ইউনিয়ন পরিষদ), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান ( জেলা সেক্রেটারি, জামাত ইসলামী বাংলাদেশ ), বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আলী সানা( প্রভাষক দেবহাটা কলেজ ), জিএম আব্দুল গফফার( প্রাক্তন প্রধান শিক্ষক ভদ্রকালী মাধ্যমিক বিদ্যালয় ), আলহাজ্ব আব্দুল গফুর বিশ্বাস (প্রাক্তন চেয়ারম্যান ৭ নাম্বার তারালি ইউনিয়ন পরিষদ ), বাবু রনজিত কুমার ঘোষ (প্রাক্তন প্রধান শিক্ষক তারালী মাধ্যমিক বিদ্যালয় ), আলহাজ্ব মাওলানা লিয়াকত আলী (প্রাক্তন শিক্ষক তারালী মাধ্যমিক বিদ্যালয় ), বাবু বিশ্বনাথ ঘোষ (প্রাক্তন শিক্ষক তারালী মাধ্যমিক বিদ্যালয় ), মোহাম্মদ আরিফ বিল্লাহ (অধ্যক্ষ কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ ), এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ।
 আলোচনা সভায় অতিথিগণ আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান। তারা আরো বলেন ছাত্ররাই শুধুমাত্র পারে একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ছাত্রদের আধুনিক বাংলাদেশের রূপকার হিসাবে গড়ে তোলার জন্য অত্র বিদ্যালয়ের শিক্ষকগণের প্রতি অনুরোধ জানান।
 অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার মন্ডল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat