×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ১৭৮ বার পঠিত
সুজন রায়, মাধবপুর, হবিগঞ্জ ;

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবককে মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৮ টার দিকে মাধবপুর  উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় রায়হান মিয়া (২৫) নামে এক যুবক দরগাগেইট বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারনেট লাইনের কাজ করার জন্য একটি দোকানের টিনের চালে উঠলে অসাবধানতা বসত একটি ছেড়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোতালেব মিয়ার পুত্র। খবর পেয়ে মাধবপুর থানার এসআই পনুয়েল নিহতের লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat