×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-০৫
  • ১৭৭ বার পঠিত
 লালমনিরহাট, প্রতিনিধি;

লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। 
রোববার (৫ অক্টোবর) রাত ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুশীলা কর্মকার (৫৫) ওই এলাকার ভেললো কর্মকারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে নিমাই কর্মকার তার মা সুশীলা কর্মকারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা আহত অবস্থায় সুশীলা কর্মকারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা আরও জানায়, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে ঝগড়া বাধে। পরে নিমাই বড়বাড়ী বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ও ধারালো অস্ত্র দিয়ে দু-একজনকে আঘাত করে। এ সময় মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে গেলে নিমাই কর্মকার ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে।
জানা গেছে, নিমাই কর্মকারের মানসিক সমস্যা ছিল। কিছুদিন আগে তাকে চিকিৎসার জন্য পাবনাতেও নেওয়া হয়েছিল।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযুক্ত নিমাই কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মানসিক বিকারগ্রস্ত সমস্যার কারণে এঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat