×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ১৩৪ বার পঠিত
মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার জামালপুর ; 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় হতদরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার  ১৩ অক্টোবর ২০২৫ খ্রীস্টাব্দ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাদির শাহ । অনুষ্ঠানে উপস্থিতছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন এবং  প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব সহায়তা অব্যাহত থাকবে।
ইউএনও বলেন,“এই সহায়তা প্রাপক নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং প্রতিবন্ধীরা সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।”

অনুষ্ঠান শেষে প্রাপকদের হাতে সেলাই মেশিন ও হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat