×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ৯৪ বার পঠিত
রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম এলাকায় তীব্র শীত উপশম হওয়ায় পাহাড়ি জনসাধারণের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ দলের বাঁধার মুখে পড়ে শতাধিক অসহায় পাহাড়ি জনগোষ্ঠী বঞ্চিত হয়েছেন। এ ধরনের কার্যকলাপকে স্থানীয় সচেতন মহল ‘মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু ইউপিডিএফ’র সন্ত্রাসীদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালনের কথা ছিল। পানছড়ি উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি এবং তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রায় ৫০-৬০ হাজার টাকার সামগ্রী নিয়ে যাওয়া হয়।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর প্রতিবন্ধকতা ও বাধার কারণে সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে জনসাধারণকে যাতায়াতে বাধা প্রদান করায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করতে না পেরে ফেরত আসতে বাধ্য হন।

স্থানীয়রা অভিযোগ করেন যে, পানছড়ি পাড়া, রাঙ্গীপাড়া এবং উল্টাপাড়া এলাকার জনসাধারণের নিয়মিত যাতায়াত ও রাস্তাঘাটে ইউপিডিএফ কর্তৃক বাধা প্রদানের ফলে দুর্গম এলাকার মানুষ আধুনিকতার ছোঁয়া থেকে পিছিয়ে পড়ছে। উন্নয়নের এই ধারায় বাধা সৃষ্টি করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন রাঙ্গামাটি সদর জোনর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, রাঙ্গামাটি সদর জোনের মেজর মিনহাজুল আবেদীন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন। এছাড়া পানছড়ি উচ্চ বিদ্যালয় ও তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর মানবিক কাজে বাধা প্রদানের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সেবায় এই ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা থাকলেও, আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বাধার কারণে তা ব্যাহত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat