নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর (এমএমআইএ) থেকে প্রায় ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)
রোববার এক বিবৃতিতে সংস্থাটির পরিচালক (মিডিয়া ও অ্যাডভোকেসি) ফেমি বাবাফেমি এই তথ্য জানান
জব্দকৃত মাদকের বিবরণ ও রুট:
উদ্ধারকৃত চালানগুলোর মধ্যে ছিল ট্রামাকিং ২২৫ মিলিগ্রাম, ট্রামাকিং ২৫০ মিলিগ্রাম এবং রয়্যাল ট্যাপেন্টাডল ২৫০ মিলিগ্রামের ট্যাবলেট
কাতার এয়ারওয়েজ, রুয়ান্ডএয়ার ও ইথিওপিয়ান এয়ারলাইনসের মাধ্যমে ১ হাজার ৬৪০ দশমিক ৫৫ কেজি ওজনের এসব ট্যাবলেট পরিবহন করা হয়েছিল
গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার লাগোসের ইকেজায় এমএমআইএর আমদানি শেডে নজরদারিতে থাকা তিনটি চালান পরীক্ষা করে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়
দেশজুড়ে অন্যান্য অভিযান:
সংস্থাটি জানিয়েছে, গত সপ্তাহে লাগোস ছাড়াও ওইয়ো, এদো ও বাউচি রাজ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে
এনুগু: আকানু ইবিয়াম আন্তর্জাতিক বিমানবন্দরে আদ্দিস আবাবা হয়ে পর্তুগালগামী ২৫ বছর বয়সী এক ব্যবসায়ী লাভলি চুকউলোবেলুকে ৭২টি প্যাকেটে কোকেন গিলে ফেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়
ওইয়ো ও বাউচি: ওইয়ো রাজ্যে দুটি পিকআপ ভ্যানে লুকিয়ে রাখা ৩০৫ দশমিক ৬ কেজি স্কাঙ্কসহ দুই টোগোলিজ নাগরিক এবং বাউচিতে ট্রাকের গোপনে রাখা ২৬২ দশমিক ৫ কেজি স্কাঙ্কসহ দুজনকে গ্রেপ্তার করা হয়
এদো রাজ্য: সেনাসদস্যদের সহায়তায় ইলুশির একো ক্যাম্পে দুটি বিশাল গাঁজার খামার ধ্বংস করা হয়েছে, যেখান থেকে প্রায় ১ হাজার ৩৬০ দশমিক ২৩ কেজি গাঁজা উৎপাদন সম্ভব ছিল
মেক্সিকান চক্র ও গোপন পরীক্ষাগার ধ্বংস:
এর আগে এনুগুর ওবিয়াগু এলাকায় গোপনে পরিচালিত একটি মেথামফেটামিনের পরীক্ষাগার ধ্বংস করে এনডিএলইএ, যার সঙ্গে একটি নাইজেরীয়-মেক্সিকান মাদক চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়