আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ব্যবস্থা, যাতায়াত ও দর্শনার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যালোচনা করা হয়।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সকল ধর্মাবলম্বীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়।
এ জাতীয় আরো খবর..