×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৫
  • ১৬ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের চাষাড়ায় অটোরিকশা প্রবেশের দাবিতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবরোধ করেছেন ফটো রিকশা ও অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ অবরোধের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, যাত্রী ও পথচারীরা।

সম্প্রতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের এ অভিযানের পর অটোরিকশা চালকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। চালকদের দাবি, বিকল্প কর্মসংস্থান বা চলাচলের কার্যকর ব্যবস্থা নিশ্চিত না করেই অভিযান পরিচালনা করায় তাঁদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।

চালকদের একটি বড় অংশ অটোরিকশা চালিয়েই পরিবারের ভরণপোষণ করেন। তাঁদের অভিযোগ, হঠাৎ করে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে চাষাড়ায় অটোরিকশা প্রবেশের দাবিতে তাঁরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবরোধের পথ বেছে নিয়েছেন।

তবে চালকদের জীবিকার সংকটের পাশাপাশি অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। কর্মস্থলে যাওয়া, জরুরি কাজে বের হওয়া এবং দৈনন্দিন যাতায়াতে বাধার মুখে পড়ছেন সাধারণ মানুষ। এক পক্ষের জীবিকার সংকট মোকাবিলা করতে গিয়ে অন্য পক্ষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় পরিস্থিতি জনস্বার্থের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে অবৈধ অটোরিকশা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, অভিযান কিছুদিন চলার পর আবারও সড়কে অটোরিকশার চলাচল বেড়ে যায়। ফলে স্থায়ী সমাধানের পরিবর্তে একই সমস্যা বারবার সামনে আসছে।

প্রশাসনের অভিযানের পরও কেন স্থায়ী সমাধান হচ্ছে না?

অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমানো প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে অটোরিকশার ওপর নির্ভরশীল নিম্নআয়ের চালকদের জীবিকা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি।

এ অবস্থায় অবরোধ নিরসনে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অটোরিকশা চলাচলের নির্দিষ্ট এলাকা বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, চালকদের সঙ্গে আলোচনা এবং আইনসম্মতভাবে যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলে সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে।

অন্যথায়, একদিকে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের অভিযান, অন্যদিকে চালকদের অবরোধ—এই দুইয়ের চাপে বারবার দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষকেই।

এখন প্রশ্ন, প্রশাসন কি শুধু অভিযান পরিচালনাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি চালকদের জীবিকা ও সাধারণ মানুষের চলাচল—দুই বিষয় বিবেচনায় নিয়ে একটি স্থায়ী সমাধান নিশ্চিত করবে?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat