×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২০
  • ২৭ বার পঠিত
সজীব ইসলাম, ‎নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:
‎
‎সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী মহিলাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (শাড়ি) বিতরণ করা হয়েছে।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে এসব উপহার সামগ্রী অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের হাতে তুলে দেওয়া হয়। শারদীয় পূজার আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
‎
‎উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা।
‎অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, "সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সমাজের অসচ্ছল ও প্রান্তিক মানুষ যেন আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ভালোবাসা ও উপহার পৌঁছে দেওয়া হয়েছে।" এ সময় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং যেকোনো মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
‎প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন জানান, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য বজায় রেখে সবাই যেন শান্তিপূূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করবে।
‎
‎শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এমন উপহার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় সুবিধাভোগী মহিলারা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat