×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ৩২ বার পঠিত

স্বাস্থ্য ডেস্কঃ

বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক, অর্থাৎ ৮১৬ জন ডেঙ্গু রোগী ঢাকা বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে কেবল ঢাকা বিভাগেই মারা গেছেন ছয়জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে নতুন করে ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের। খুলনা বিভাগে ২১৪ জন ভর্তি হয়ে মারা গেছেন একজন। রাজশাহী বিভাগে ২১৭ জন হাসপাতালে ভর্তি হলেও প্রাণ হারিয়েছেন একজন।

অন্যান্য অঞ্চলের মধ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২০৫ জন রোগী।

বিভাগওয়ারি হিসাব পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৯২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (ঢাকা মহানগরীসহ)। এ ছাড়া খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat