×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০১
  • ৫৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা চালিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ রবিবার (১ নভেম্বর, ২০২৬) সকাল থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে এ সংঘর্ষ ও অবরোধের ঘটনা ঘটে। শ্রমিক আন্দোলনের জেরে মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে পোশাক কারখানার শ্রমিকরা এক দফা দাবিতে রাস্তায় নেমে আসেন। তারা ‘ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা’ করার স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুপাশে দূরপাল্লার বাস, ঢাকাগামী কাঁচামাল ও পণ্যবাহী ট্রাক এবং শত শত ছোট গাড়ি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে। উত্তরবঙ্গ ও ঢাকামুখী হাজার হাজার যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল (কাঁদুনে গ্যাস) এবং ফাঁকা গুলি নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

শিল্প পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জানমালের নিরাপত্তায় চন্দ্রা ও সফিপুর এলাকার অন্তত ২০টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

হাইওয়ে ও জেলা ট্রাফিক পুলিশ জানায়, মহাসড়ক সচল করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে চন্দ্রা ত্রিমোড় ও সফিপুর এলাকায় শ্রমিকদের অবস্থান থাকায় যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat