মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টার, ভোলা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মেম্বার পদপ্রার্থী ফারুক ফরাজি।
বুধবার (৭ অক্টোবর) সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফারুক ফরাজি ও তার সমর্থকরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেন তিনি।
প্রচারণাকালে ফারুক ফরাজি উন্নয়ন, সেবা, ন্যায়বিচার ও এলাকার মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিকে নির্বাচনী প্রচারণাকে ঘিরে টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ দেখা দিয়েছে। প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। শেষ পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন বলে স্থানীয়দের প্রত্যাশা।
মেম্বার পদপ্রার্থী ফারুক ফরাজি বলেন, “আমি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচনে জয়-পরাজয় আল্লাহর ইচ্ছা। তবে আমি চাই, ভোটাররা যেন স্বাধীনভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।”
আসন্ন নির্বাচনকে ঘিরে টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ফারুক ফরাজির প্রচারণাও ধীরে ধীরে জোরদার হচ্ছে। ভোটের সময় ঘনিয়ে এলে এ প্রচারণা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..