×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ৩২ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের উত্তরাখন্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ল বাঙালি অভিযাত্রীদের একটি দল বাকুঁড়ার ৫ বাসিন্দা সহ মোট ৮ জন অভিযাত্রীর এখবও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ অভিযাত্রীদের উদ্ধারে পাহাড়ি ওই বরফাবৃত অঞ্চলে হেলিকপ্টার নিয়ে জোরদার তল্লাশি চালাচ্ছে উত্তরাখন্ড প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত অক্টোবরের মোট সপ্তাহে উত্তরাখন্ডের গঙ্গোত্রীতে পৌঁছায় ৮ সদস্যের ওই অভিযাত্রী দল। এই দলে বাঁকুড়ার শালবনি গ্রামে ৫ বাসিন্দা।

তাপস বাউড়ি, রতন ঘোষ, রিন্টু মন্ডল, উদয় ঘোষ এবং কেশরা গ্রামের বাসিন্দা মনোজ খাওয়াস ছাড়াও উত্তরপ্রদেশের লখনউয়ের ২ জন এবং উত্তরাখন্ডের উত্তরকাশীর এক বাসিন্দা ছিলেন।

গাঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিং করার পরিকল্পনা ছিল তাঁদের। ওই ৮ অভিযাত্রীর সঙ্গে শেরপা ও সহকারী মিলিয়ে আরও ৪ জন ছিলেন। গত ৩০ অক্টোবর তাঁরা পাহাড়ি পথ থেকে কোনো রকমে নিচে নেমে এসে প্রশাসনকে জানান যে, উচ্চ হিমালয়ে তুষার ঝড়ের কবলে পড়েছে মূল দলটি।

এরপর নিখোঁজদের সন্ধানে আসরে নামে উত্তরাখন্ড প্রশাসন। উত্তরাখন্ড সিভিল অ্যাভিয়েশান ডেভলপমেন্ট অথোরিটির হেলিকপ্টার এবং এসডিআরএফ এর বিশেষ দল গত ২ দিন ধরে হিমালয়ের নিদিষ্ট ওই বরফাবৃত অঞ্চলে লাগাতার তল্লাশি চালালেও এখনও পর্যন্ত ৮ জন অভিযাত্রীর কোনো হদিশ মেলেনি। আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধার অভিযানেও বেগ পেতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat