×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ৩১ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

‘হতে চাই না বিয়ের পাত্রী, থাকতে চাই স্কুলছাত্রী’ এবং ‘আঠারোর আগে বিয়ে নয়, কুড়ির আগে সন্তান নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শ্রেণিকক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কালকিনি উন্নয়ন এলাকার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

প্রশিকা মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন।

সভায় শিক্ষার্থীদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে ছাত্রীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি থানার কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, প্রশিকার ঢাকা কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) জুলফিকার পুষ্প, সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচির বিভাগীয় প্রধান আব্দুস সালাম এবং কর্মসূচি সমন্বয়কারী মাজেদা বেগম।

এ সময় স্থানীয় প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat