×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ২০ বার পঠিত

মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে সন্ধ্যায় ঘটে যাওয়া ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তৎপর ভূমিকা পালন করেছে জেলা পুলিশ। ঘটনার পর রাতের মধ্যেই অভিযান চালিয়ে ছিনতাইকৃত টাকার মধ্যে ৯ লাখ ৩ হাজার টাকা উদ্ধারসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত কাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন যে, মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে ফাঁকা রাস্তার ওপর একটি পিকআপ জোরপূর্বক থামিয়ে একদল দুষ্কৃতকারী মোটরসাইকেলযোগে এসে মালামাল বিক্রির নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি অবগতির পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয় এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসিবের নেতৃত্বে জেলা থেকে একটি বিশেষ ও শক্তিশালী টিম ঘটনাস্থলে পাঠানো হয়। একই সঙ্গে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহাদেবপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ প্রদান করা হয়।

সংবাদ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার, সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ এবং আনুষঙ্গিক ডাটা বিশ্লেষণ করে খুব অল্প সময়ের মধ্যেই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে ডিবি নওগাঁর বিশেষ টিম ও মহাদেবপুর থানা পুলিশ যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে ১ নম্বর আসামি মুন্নাকে (২৪) মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পরবর্তীতে তাঁর ঘর তল্লাশি করে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ নম্বর আসামি রবিনকে (২৫) মহাদেবপুরস্থ তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। এ সময় রবিনের বাসা থেকে ছিনতাই হওয়া ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার হওয়া উক্ত দুই আসামির দেওয়া চাঞ্চল্যকর তথ্যের ওপর ভিত্তি করে ঘটনার মূল পরিকল্পনাকারী তথা ভুক্তভোগী পিকআপ ড্রাইভার ৩ নম্বর আসামি সোহেল রানাকে (২৫) নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে প্রকাশ পায় যে, এই পুরো ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ছিলেন ড্রাইভার সোহেল ও মুন্না এবং ছিনতাই সম্পন্ন করতে মাঠপর্যায়ে প্রধান ভূমিকায় ছিলেন রবিন। তারা তিনজন মিলে গত এক সপ্তাহ ধরে এই ছিনতাইয়ের নীলক নকশা তৈরি করছিল।

এই সফল অভিযানের প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার জানান, নওগাঁ জেলা পুলিশ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই এবং ডাকাতির মতো অপরাধ আইন অনুযায়ী কঠোর হস্তে দমন করতে সংকল্পবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat