খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।
সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..