×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ১৫ বার পঠিত

বগুড়া প্রতিনিধি:

জনগণের চোখের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা আজ কীসের ভিত্তিতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে—এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট জানিয়েছেন, পলাতক কোনো অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত 'ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬' শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে রুহুল কবির রিজভী বলেন, "শেখ হাসিনার আমলে তাদের আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য বা কথা মিডিয়ায় প্রচার করা যায় না। অথচ আজকে যিনি শত শত শহীদের রক্তের ওপর দিয়ে পালিয়ে গেলেন, তিনি নাকি আবার দেশে ফেরার জন্য এনআইডি আর পাসপোর্ট চান।"

তিনি আরও বলেন, "আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ, ওয়াসিমসহ প্রায় ১৪ শত শিশু-কিশোর ও তরুণ শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই মানবতাবিরোধী অপরাধের বিচার অবশ্যই হতে হবে।"

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের অতীত প্রসঙ্গ টেনে বলেন, "তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে তিনি প্রায় পঙ্গুত্ব বরণ করেছিলেন এবং চিকিৎসার উদ্দেশ্যে নিয়ম মেনেই বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে, গণঅভ্যুত্থানের মুখে দেশের মানুষের সামনে থেকে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে যান।"

দেশে বর্তমান সরকারের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "দেশের জনগণ কোনো আমি-ডামি বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাসী নয়। সবার অংশগ্রহণে এবং অবাধ-সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধানে দেওয়া আইনের প্রয়োগ সুনিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করবে।"

বিজ্ঞানমেলায় অংশ নেওয়া তরুণ শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে রিজভী বলেন, "শিক্ষার্থীদের তৈরি এই উদ্ভাবনী প্রকল্পগুলো অসাধারণ। প্রতিভার এই অনন্য ছাপ বজায় থাকলে এরাই হবে বাংলাদেশের আগামী দিনের আইনস্টাইন ও নিউটন। তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে স্বাবলম্বী করার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat