×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১২
  • ১৪ বার পঠিত
এস এম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়া:

সুন্দর, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় ১০০০ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস)।

বুধবার ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৪টায় শহরের শহীদ খোকন পার্কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিবন্ধী সেবা সংস্থা ২০০৮ সাল থেকে মানবিক সেবা সংস্থা হিসেবে প্রতিবন্ধীদের সেবা, বৃক্ষরোপণ, কৃষি উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিশু সুরক্ষা, শিক্ষা, চিকিৎসা ও মাদক সচেতনতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম. আর. ইসলাম স্বাধীন।

এসময় উদ্বোধক ও প্রধান অতিথি যথাক্রমে দুটি জয়তুন ও হরতকি গাছের চারা রোপণ করেন। পরে প্রতিবন্ধী সেবা সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সদস্যগণ অর্জুন, বহেরা ও দেবদারু গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১০০০ গাছের চারা রোপণের যাত্রা সূচনা করেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা সংস্থার নির্বাহী সম্পাদক মোঃ রাশেদুজ্জামান পিয়াস বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান করার পাশাপাশি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে সবার আগে প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষা করা। আর এই জন্য প্রয়োজন বেশি বেশি গাছ রোপণ। এই কর্মসূচিতে আমরা ১০০০ গাছ রোপণের উদ্যোগ নিয়েছি। আমরা চাই সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ জায়গা থেকে এমন উদ্যোগ নিয়ে দেশের পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় সহযোগিতা করবেন।"

প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি মোঃ ইসমাইল হোসেন রাজন বলেন, "দেশ গঠনের দায়িত্ব শুধু সরকার বা রাষ্ট্রের একার নয়। নাগরিক হিসেবে প্রতিটি মানুষের স্ব-স্ব জায়গা থেকে দায়িত্বের সাথে ভূমিকা রাখা উচিত। আজ যে গাছের চারাটি রোপণ করা হলো তা দেখভাল ও পরিচর্যায় রাখা যেমন প্রতিষ্ঠানের পাশাপাশি সকলের দায়িত্ব তেমনি পরিবেশ, রাষ্ট্র ও সমাজের নানান ঝুঁকিপূর্ণ বিষয় মোকাবেলাও প্রতিটি নাগরিকের দায়িত্ব হওয়া উচিত।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মুস্তারী আকতার জাহান, উপপরিচালক, সমাজসেবা কার্যালয় বগুড়া, মাহথীর বিন মোহাম্মদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বগুড়া, মোঃ মতলুবুর রহমান, উপ-বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, বগুড়া এবং কালাম আজাদ, সাধারণ সম্পাদক, বগুড়া প্রেস ক্লাব।
এছাড়াও প্রতিবন্ধী সেবা সংস্থার পক্ষে সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হোসেন, নির্বাহী সদস্য মোছাঃ রেজওয়ানা, মোছাঃ শাবরীনা, শংকর কর্মকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংগঠনটি ইতোপূর্বে প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও ক্রাচ বিতরণ, দরিদ্রদের মাঝে ছাতা, রেইনকোট, স্যান্ডেল বিতরণ, ১ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত ফ্রি কোচিং সেন্টার পরিচালনা, শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম ও বই বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat