×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৪-০২-২৫
  • ২৭৩ বার পঠিত
দাম্পত্য জীবনে বনিবনা না হলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারকারা। দ্বিতীয়বারের মতো সংসার করার স্বপ্ন নিয়ে স্বামী রাকিব সরকারের সঙ্গে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাদের এই সংসারে ফারিশ নামের একটি পুত্রসন্তানও রয়েছে।

তবে খুব বেশিদিন টিকল না মাহির এই সংসারও। গত ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় স্বামী রাকিব সঙ্গেও বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে ছেলেকে নিয়ে আলাদা থাকছেন বলেও জানান মাহি।

তবে প্রায়ই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দেন মাহি। এবার ফারিশকে নিয়ে পোস্ট দিলেন বাবা রাকিব।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাকিব। ক্যাপশনে তিনি লিখেছেন— ‘মাশাআল্লাহ, ফারিশ সরকার বাবা।’

ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে খেলায় ব্যস্ত বাবা রাকিব। বেশ হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় ধরা দিয়েছেন বাবা-ছেলে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারকে বিয়ে করেন মাহি। গেল বছরের ২৮ মার্চ ছেলে ফারিশের জন্ম দেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat