×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৭
  • ২৮৫ বার পঠিত
আফনান চৌধুরী, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ও গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে।এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অন্তত ১৩ থেকে ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে চমেকে পাঠানো হলেও অন্যান্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এ ঘটনায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিমে মাদরাসা সড়ক সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন- হার্ডওয়্যার এন্ড অটোপার্টসের দোকান মালিক আবদুল মুবিন, গ্যারেজ মালিক রুবেল, কাঠমেস্ত্রির দোকান মালিক এনামুল হক।

ক্ষতিগ্রস্থ আবদুল মুবিন জানান, ‘আমার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আমি তখন দোকানে ছিলাম না। তবে কিসের আগুন তা বলতে পারছি না। ধারণা করছি বৈদ্যুতিক  শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। এতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মোঃ রাজিব ,শামসুল আলম,মোঃ সাদেক, সাইদ, মোঃ ইমরান, মোঃ ফরহাদ, মোঃ আজগর ,আব্দুল গফুর রাফসান ও মোঃ ভেট্রা মিয়াসহ ১৪-১৫ জন আহত হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ আযাদুল ইসলাম বলেন, সকালে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌছান। তবে যাত্রাপথে কাঠবোঝাইকৃত একটি টলি গাড়ির চাকা পাম্পচার হওয়াতে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা পড়ায় ঘটনাস্থলে পৌছাতে দেরি হয়। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডণ নিয়ন্ত্রণের আনার পরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat