×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৩-১০
  • ৩৪০ বার পঠিত
মো: নাহিদ সিকদার, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আশুগঞ্জের সন্তান বিল্লাল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক জেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এর মৃত্যুর পর উক্ত পদটি শূন্য হলে জেলা  রিটার্নিং অফিসার উক্ত পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী অদ্য ৯ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য বিল্লাল মিয়া ঘোড়া প্রতীকে, শফিকুল আলম আনারস প্রতীকে এবং হেলাল মিয়া চশমা প্রতীকে নির্বাচন করেন। উক্ত নির্বাচনে হেভি ওয়েট প্রার্থী ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দুই বারের জেলার মেয়র হেলাল মিয়া। এদিকে বিল্লাল মিয়া ছিলেন প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারের জেলা পরিষদ মেম্বার।  বিলাল মিয়া মেম্বার পদে পদত্যাগ করে জেলা পরিষদ প্রার্থী হয়েছিলেন। বিল্লাল মিয়া আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু ভূইয়ার ছেলে। বিল্লাল মিয়ার বিজয়ে আশুগঞ্জবাসী আনন্দিত। নির্বাচনে শফিকুল আলম ১৩৩, হেলাল মিয়া ৪৯০ ও বিল্লাল মিয়া ৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মোট ভোটার ছিল ১৩৮৪ জন। এ বিজয় আশুগঞ্জবাসী নতুন জেলা পরিষদ চেয়ারম্যান বিল্লাল মিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat