×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ৫৫৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)মোঃ আরশেদ আলী ১১/০৪/২৪ ইং তারিখ রাত ১১.৩০ ঘটিকার সময় নগ্ন হামলায় গুরুতর আহত হয়েছেন।বরুরিয়া গ্রামের আরিফ এর ভাষ্যমতে  জানা যায় কলিয়া ইউনিয়নের টেপরী গ্রামের অটো রিক্সার ড্রাইভার গোপাল,অজ্ঞাত আরো একজন, ১ টি মেয়ে নিয়ে  চকমিরপুর ইউনিয়নের বানিয়া ঘোনা খাপাড়া এলাকায় কাটুন ফ্যাক্টরির দক্ষিণ পাশের ছাপরায়  অনৈতিক কাজ  চালাতে থাকলে, বানিয়াঘোনা এবং বাসুদেব বাড়ির স্থানীয় আজ্ঞাত ১৫ থেকে ২০ জন জনতা তাদের কে আটক করেন। এক পর্যায়ে গোপাল ও তার সাথে থাকা আরেকজন এবং মেয়েটি, স্থানীয় জনতাদের ১২০০০ টাকার দেন দরবার করেন। যাতে করে স্থানীয় জনতা তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর না করেন।পরিস্থিতি  নিয়ন্ত্রণের বাইরে গেলে আরিফ,   ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ আরশেদ আলী কে ফোন করে  ঘটনাস্থলে উপস্থিত করেন।আরিফ আর ও বলেন মেম্বার মোঃ আরশেদ আলী  উপস্স্থিত হয়ে স্হানীয়  জনতাদের হুমকি ধামকি সহ থানা পুলিশের   ভয়-ভীতি দেখালে, নগ্ন হামলার শিকার হন।জীবন রক্ষার্থে আরিফ দৌড়ে ভুট্টা খেতে পালিয়ে যান ।  

ঘিওর থানার এসআই মশিউর রহমান বলেন, রাত তিন টার পরে পয়লা ইউনিয়ন পরিষদের সদস্য(মেম্বার) মোঃ আরশেদ আলী আমাকে ফোন করলে,আমি ছুটিতে থাকায় থানার ডিউটি অফিসারের ফোন নাম্বার দিয়ে থাকি।এর চেয়ে আমি বেশি কিছু জানি না। জনমনে প্রশ্ন উঠেছে পয়লা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)মোঃ আরশেদ আলী ঘটনাস্থলে গেলেন এবং নগ্ন হামলার শিকার হলেন রাত সাড়ে ১১ টায়। কিন্তু থানা পুলিশকে  কেন রাত তিনটার পরে ফোন করলেন?  মেম্বার মো: আরশেদ আলীর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া  যায়নি। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat