×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২৯৬ বার পঠিত
মোঃ শিবলু রহমান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে ছুম্মা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শুভগাছা খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আজম খন্দকারের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাতির কান্নার শব্দ পেয়ে ছুম্মার মা তাছলিমা এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন মেয়ের লাশ ঘরের আড়ার সাথে ঝুঁলছে। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে সেখান থেকে লাশটি নামায়।

পরিবারের লোকজন জানায়, ছুম্মা খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং স্বামীর সাথে প্রায়ই ঝগড়া হতো। প্রতিদিনের মতো আজ সকালে তার স্বামী সোহেল শেরপুরে চলে গেলে

তিনি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হলেও তিনি বাপের বাড়িতেই থাকতেন। তাদের ১৫ মাস বয়সী একটি ছেলে রয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat