×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২০-০৮-১৮
  • ২৯৯ বার পঠিত

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটায়কিংসনামের একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে। এসময় জুয়ার আসর থেকে নগদ হাজার ৪০ টাকা মোবাইলফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মহিপুর থানা পুলিশ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান (২৯), মহিপুরের সামসুল হক মুন্সির ছেলে কলিম মাহামুদ (৩২),  আলমগীর হাওলাদারের ছেলে রবিউল (২৭), ইউসুফ আলী নায়েবের ছেলে গোলাম মাওলা (৩০) দুমকির পাঙ্গাশিয়ার জালাল খানের ছেলে কুয়াকাটা বনানী প্যালেসের ম্যানেজার শাহিন খান (৩৫)

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল কিংসে অভিযান পরিচালনা করা হয়। তখন ওই হোটেলের ১০২নং কক্ষে জুয়ার আসর চলছিল। অভিযানকালে আসর পরিচালনাকারী ছাত্রলীগ নেতা মজিবর রহমানের নেতৃত্বে জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়াসহ অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। অভিযান চলাকালে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করে জুয়াড়িরা। জুয়া খেলা, পুলিশের ওপর হামলার চেষ্টা এবং সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat