×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ২৫৮ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ইএসডিও এবং সলিডারিডাড কর্তৃক আয়োজিত ক্ষুদ্র চা চাষিদের আর্থিক সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক এবং এনজিও এমএফআই কর্তৃক বিশেষ ঋণ সুবিধা প্রাপ্তির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে ।

গতকাল সোমবার ( ২০ মে)  স্মার্ট ফার্মিং ফর ইমপ্রুভড মার্কেট অপরচুনিটি অফ সাসটেইনেবল ফুড প্রকল্পের আয়োজনে পঞ্চগড় জেলার চেম্বার ভবনে ক্ষুদ্র চা চাষি ওনার্স এ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । 

কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি বোর্ডের পঞ্চগড় অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা এবং অফিস ইনচার্জ কৃষিবিদ মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক  মোঃ আনোয়ার সাদাত সম্রাট , সাবেক সহ-সভাপতি ক্ষুদ্র চা চাষি ওনার্স এ্যাসোসিয়েশন এর মতিয়ার  রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান থেকে  উপস্থিত ছিলেন ম্যানেজার এবং এফএভিপি ব্র্যাক ব্যাংক, ম্যানেজার ব্যাংক এশিয়া, ম্যানেজার যমুনা ব্যাংক, ম্যানেজার উত্তরা ব্যাংক এবং ম্যানেজার ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। 

এনজিও-এমএফআই এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ মাজেদুল ইসলাম মামুন, হেড অফ অপারেশন, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, ইএসডিও, জোনাল ম্যানেজার এবং প্রোগ্রাম ফোকাল ইএসডিও, জোনাল ম্যানেজার আশা, টিএমএসএস, আরডিআরএস, গাক ও নির্বাহী পরিচালক পরস্পর। এছাড়াও  অনুষ্ঠানে ক্ষুদ্র চা চাষি এবং ক্ষুদ্র চা চাষি ওনার্স এ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, উন্নয়ন কর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা সুপারিশ করেন , প্রচলিত ঋণের বাহিরে এসে ক্ষুদ্র চা চাষিদের প্রণোদনা মূলক সহযোগিতা করতে হবে। ক্ষুদ্র চা চাষিগণদের বর্তমানে ব্যাংক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে ১২-১৪% পর্যন্ত ইন্টারেস্ট প্রদান করতে হচ্ছে যা তাদের জন্য লাভজনক নয়। এতে তারা কৃষি উপকরণ কিনতে পারছেন না এবং প্রকৃতভাবে বাগানের যত্ন নিতে পারছেন না। তারা এ বিষয়ে বাংলাদেশ টি বোর্ডের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেন। বক্তারা আরো বলেন সাধারণ ঋণের বাহিরে এসে চা চাষিদের বিশেষ ঋণের ব্যবস্থা করতে হবে এবং ব্যাংক ও এনজিওগুলো যেন ক্ষুদ্র চা চাষিদের সেই সুবিধা দিতে পারে সে লক্ষ্যে পলিসি তৈরি করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat