×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ৩২৫ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ: 
ময়মনসিংহের ফুলপুরে ২ যুগেও সম্ভব হয়নি পৌরসভার দুটি বিলের পানি সমস্যার সমাধান। ২৪ বছরের বেশী সময় ধরে ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি নামক বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা না হওয়ায় চরম হতাশায় পড়েছেন হাজারো মানুষ। বিল দুটির জলাবদ্ধতা সমাধানের জন্য কয়েক বছর পূর্বে ড্রেনেজ ব্যবস্থার পদক্ষেপ নিয়েছিলেন ফুলপুরের তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মিঃ শশধর সেন, পৌর কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে মাটি কেটে বিলগুলোর পানি নিষ্কাশন ড্রেনের শুভ উদ্বোধন করেছিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। কিন্তুু পরবর্তীতে ড্রেন নির্মাণ কাজটি আর সম্পন্ন হয়নি। এ কারণে প্রতি বছর বর্ষার মৌসুমে চরম ভোগান্তিতে পড়েন পৌরসভার আমুয়াকান্দা গ্রামের বিল সংলগ্ন লেদু সরকার বাড়ী মহল্লা ও কাড়াহা গ্রামের হাজারো মানুষজন। আষাঢ়-শ্রাবণ মাস এলেই বর্ষার পানিতে তলিয়ে যায় কৃষকের অসংখ্য ধানের ক্ষেত, ফিসারীর পাড় ও স্থানীয় রাস্তাঘাট। বাড়ির ওঠোনে থাকে হাঁটু বা কোমর পানি। রান্নাঘর, গোয়ালঘর, বাড়ির উনুন ও বসত ঘরে থাকে হাঁটু পানি। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবার সংকটসহ নানান সমস্যা। তাই এ জনদুর্ভোগ থেকে চিরতরে পরিত্রাণ চান দুই গ্রামের হাজারো মানুষ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat