×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৭
  • ২২৭ বার পঠিত
রানা আহমেদ, গাইবান্ধা প্রতিনিধি:
সারাদেশে মত গাইবান্ধায় কোটা বিরোধী আন্দোলন চলমান। তারই ধারাবিকতায় আজ গাইবান্ধা কয়েক ঘন্টা ব্যাপী বিক্ষোভ পালটা  বিক্ষোভ, ধাওয়া পালটা ধাওয়ায় একপর্যায়ে গড়িয়েছে সংঘাতে। বিগত কয়েকদিন কোঠা বিরোধী আন্দোলনকারী ছয় জন মৃত্যুর জের ধরে বুধবার (১৭ই জুলাই)গাইবান্ধায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী শহরের বড় মসজিদে কাছ থেকে ,বিভিন্ন স্লোগানে স্লোগানে বিক্ষোভ  মিছিলটি পুলিশ সুপার কার্যালয় সামন থেকে ঘুরে পুরাতন বাজারের সামনে এসে শেষ করেন। পরে  আবার ঘুরে রেলগেটে এসে অবস্থান নেয়।  তার বিপরীতে পুলিশ অবস্থান নেয় ট্রাফিক পড়ে। অন্যদিকে আওয়ামী লীগের জেলা পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ অবস্থান নেয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগ অফিসে।  পুলিশ বেষ্টনীর ভিতরে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বেলা ১২টার  দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ও সরকারি দলের নেতাকর্মীদের উভয়পক্ষ উত্তেজনা  সংঘর্ষে লিপ্ত হয়। উত্তেজনায় এক  পর্যায়ে শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর নেতাকর্মীদের মারধর ও ১০থেকে ১২টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেন। এ সময় পরিস্থিতি মোকাবেলায় সংঘর্ষে পুলিশও জড়াই। এ সময় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কয়েকশো আন্দোলনকারী ও নেতৃবৃন্দ। এর মধ্যে ২০ জন সাংবাদিক কয়েক শত শিক্ষার্থী সহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদের ও গাইবান্ধা পৌরসভার মেয়র মতলবুর রহমান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট  শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু,সহ জেলা আওয়ামী লীগের  সিনিয়র নেতৃবৃন্দ আহত হন। দুপুর একটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ ও সিনিয়র নেতৃবৃন্দদের লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষীন করে পৌর পার্কে এসে শেষ হয় ।

পুলিশের লাঠিচার ্ টিয়ার গ্যাস ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করার চেষ্টা করে। এ সময় সবগুলো সড়কে যান চলাচল বন্ধ ছিল। শহরে এখনো থমথমে অবস্থা বিরাজমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat