×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ২৩১ বার পঠিত
বরগুনা সংবাদদাতা:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানির বড় বোন মমতাজ বেগমের জানাজায় অংশগ্রহণ করতে প্যারোলে মুক্তি নিয়ে বরগুনায় আসেন। বৃহস্পতিবার সকাল পৌনে এগারটার দিকে কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে হেলিকপ্টার যোগে বরগুনা সার্কিট হাউস মাঠে আসেন তিনি। জানাজায় অংশগ্রহন করতে এসে তিনি বলেন, আনসার উল্লাহ বাংলা টিম নামে কোন জঙ্গি সংগঠন বাংলাদেশে নেই। এমন কোন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন না। হাসিনা সরকারের সমালোচনা করায় তাকে জঙ্গি উপাধি দিয়ে প্রায় একযুগ ধরে কারাগারে রেখেছেন আওয়ামীলীগ সরকার। দেশে ছাত্র আন্দোলনের তোপে পড়ে দেশ থেকে পালিয়ে গেছেন হাসিনা। এরপর জানাজা নামাজ শেষ করে হেলিকপ্টার যোগে ঢাকা কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। জসিম উদ্দিন রহমানি বরগুনা পৌছানের আগেই পুলিশ, র‌্যাব ও নৌবাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন গোটা সার্কিট হাউস এলাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat