×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১০-০৬
  • ৩৪২ বার পঠিত

স্বাধীনবাংলা, আন্তর্জাতিক খবরঃ

সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক চিঠি না পাওয়ায় কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে ওমরা পালন নিয়ে ঘোষণা না দেয়া পর্যন্ত কারো সঙ্গে লেনদেন বা যোগাযোগ না করার অনুরোধ করেছে সরকার। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমনকি এজেন্সি বা ব্যক্তিকে ওমরা নিয়ে প্রচারণা থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরোও পড়ুন : করোনার ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে চীনের আলোচনা ***

এতে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের কোনো আনুষ্ঠানিক চিঠি এখনও পাওয়া যায়নি। তা সত্ত্বেও কতিপয় ব্যক্তি ও কিছু এজেন্সি ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট দিন উল্লে­খ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে ধর্মপ্রাণ সাধারণ মুসলিম জনসাধারণের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ডের কারণে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সরকার থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। তার আগে কোনো এজেন্সি বা ব্যক্তিকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। ওমরাহ গমনেচ্ছু সবাইকে ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণার আগে কারও সঙ্গে এ সংক্রান্ত লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat