×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৮-৩১
  • ২৮৭ বার পঠিত
মোঃ ইয়াকুব আলী রুবেল, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা আলোকী নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে নদীর কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের তোজম্বর খলিফার ছেলে। নিহত রাজ্জাক খলিফার ছেলে মো. জাহাঙ্গীর খলিফা বলেন, তার বাবা গত তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হলে তিনি কিছুটা মানসিক ভারসম্য হারিয়ে ফেলেন। গত শুক্রবার (৩০আগষ্ট) তার কোন খোঁজ না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। আজ (শনিবার) সকালে স্থানীয়দের কাছে জানতে পেরে কালাইয়া নৌ পুলিশ ফাড়িতে এসে তিনি লাশটি সনাক্ত করেন। পরিবারের ধারনা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat