×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৩৬ বার পঠিত
মো: মোরাদুজ্জামান, বকশীগঞ্জ প্রতিনিধি: 
জামালপুরের বকশীগঞ্জ হাসপাতালে মহিলা ডাক্তারের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার নামীয় আসামী ৮ জন। অজ্ঞাতনামা আসামী ৫০ জন। ২৯ অক্টোবর দিবাগত রাতে বকশীগঞ্জ থানায় ওই মামলা হয়। মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে পুলিশ খোকন মিয়া নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ অক্টোবর সন্ধ্যায় অসুস্থ্য অবস্থায় ভর্তি হয় পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলী। একই রাতে চিকিৎসাধীন অবস্থায় রজব আলী মারা যায়। এর পরেই রজব আলীর লোকজনরা ডাক্তার আসমা লাবনীর উপর হামলা ও মারপিট করেন। এ ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও কর্মচারীরা কর্মবিরতী পালন করেন। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ বিষয়ে ২৯অক্টোবর দিবাগতরাতে বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার বাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। মামলার নামীয় আসামী ৮ জন। পুলিশ রাতেই মামলার আসামী খোকন মিয়াকে গ্রেফতার করে। নামীয় আসামীদের মধ্যে স্থানীয় সাংবাদিক মুভিবাংলার একেএম নূর আলম নয়ন, ভোরের বাংলার মারুফ হাসান ও আজকের বসুন্ধরার রফিকুল ইসলামের নাম রয়েছে। মামলা ও আসামী গ্রেফতারের পরেই হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা ৩০ অক্টোবর বুধবার কর্মবিরতী প্রত্যাহার করে নেন।
এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা  ডা: মোহাম্মদ আজিজুল হক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আইনি ব্যবস্থা গ্রহনের পরেই কর্মবিরতী প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। ১ জন আসামী গ্রেফতার হয়েছেন। অন্যদের গ্রেফতার অভিযান চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat