×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-০২
  • ২১২ বার পঠিত
মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে শাহজাদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার সকাল ১১টায় রংধনু মডেল স্কুলের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন। স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী তাবাসসুম কামাল অহনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন। অন্যদিকে স্কুলের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহফুজা আকতার মিম। এছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুন্ডু, সহ-সভাপতি রাসেল সরকার, সহ-সভাপতি শফিউল হাসান চৌধুরী লাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ প্রমুখ।পরে রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন স্মারক প্রদান করে সংবর্ধিত করেন। এর আগে সাংবাদিক নেতৃবৃন্দ রংধনু মডেল স্কুলে প্রবেশ করলে স্কুলের শিক্ষক - শিক্ষার্থীরা তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়। অনুষ্ঠানে রংধনু মডেল স্কুলের শিক্ষক - শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat