×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-১০-১০
  • ৩২১ বার পঠিত

স্বাধীনবাংলা, বিশেষ প্রতিনিধি:

প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আপাতত সপ্তাহে দুটি করে ফ্লাইট চলাচল করবে ঢাকা-সিঙ্গাপুর রুটে। গতকাল শুক্রবার সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। সেখানে জানানো হয়, করোনা মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধের পর প্রথম ফ্লাইটটি ২০ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে এসে ঢাকায় রাত ১০টা ৪০ মিনিটে অবতরণ করবে। এরপর ঢাকা থেকে যাত্রী নিয়ে ফ্লাইট ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে, সিঙ্গাপুরে পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় সকাল ৬টা ০৫ মিনিটে।

সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে। এ জন্য বাংলাদেশি ১ লাখ ৩৫ হাজার ৫৪২ টাকা বা ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার খরচ হতে পারে; যা যাত্রীকে দিতে হবে। ওয়ার্ক পারমিট বা দীর্ঘস্থায়ী ভিসাধারীদের জন্য দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। আর শিক্ষার্থী হলে দেখাতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat